SBI Balance Enquiry Number | এসবিআই গ্রাহকরা বাড়িতে বসেই ব্যালেন্স জানতে পারবেন, জানুন কীভাবে?

 


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করার সহজ কিছু পদ্ধতি রয়েছে। ইন্টারনেট সংযোগ ছাড়াই এই পরিষেবা ব্যবহার করা যায়। কারণ সমস্ত কাজ এসএমএস বা মিসড কলের মাধ্যমে সম্পন্ন হয়। এর জন্য অ্যাকাউন্ট হোল্ডারদেরকে আগে অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর আপডেট করতে হবে। নিচের প্রতিবেদন থেকে জেনে নিন কীভাবে চেক করবেন অ্যাকাউন্টের ব্যালেন্স। 

এসবিআই ব্যাঙ্কের ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায়:

মিসড কলের মাধ্যেমে: 

এসবিআই গ্রাহকরা নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মিসড কল দিলেই অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নিতে পারেন। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে একবার রেজিস্ট্রেশন করতে হবে। সেই পদ্ধতিগুলো ধাপে ধাপে নিচে দেখানো হলো –

স্টেপ ১: প্রথমে আপনার মোবাইলের ইনবক্সে যান। তারপর সেখানে REG “অ্যাকাউন্ট নম্বর” লিখে ম্যাসেজটি 7208933148 নম্বরে পাঠান। ম্যাসেজটি ঠিক এরকম লিখতে হবে (REG ১২৩৪৫৬৭৮৯০)।

স্টেপ ২: এই এসএমএসটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে।

স্টেপ ৩: রেজিস্ট্রেশন করার পর ৯২২৩৭৬৬৬৬৬ নম্বরে কল করুন। এই কল নিজে থেকেই কেটে যাবে। 

স্টেপ ৪: এরপর আপনার ফোনে একটি মেসেজ পাবেন যেখানে উল্লেখ থাকবে আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স।

এসএমএস-এর মাধ্যমে: 

মেসেজ পাঠিয়েও ব্যাঙ্কের ব্যালেন্স জানতে পারা যায়। এর জন্য আপনার ফোনের ইনবক্সে ‘BAL’ লিখে ৯২২৩৭৬৬৬৬৬ পাঠান। তৎক্ষণাৎ একটি রিপ্লাই মেসেজ আসবে সেখানে উল্লেখ থাকবে আপনার বর্তমান ব্যালেন্স।

টোল-ফ্রি নম্বরে ফোন করে:

টোল-ফ্রি নম্বর ব্যবহার করেও ব্যালেন্স জানা যায়। আপনার ফোন থেকে ১৮০০-১২৩৪ ও ১৮০০-২১০০ এই দুইটির মধ্যে যেকোনো একটি ডায়েল করে কল করুন। এরপর নিজের ভাষা নির্বাচন করুন। এভাবেও ব্যালেন্স জানতে পারবেন।

সংশ্লিষ্ট পরিষেবাগুলোর কিছু সুবিধা –

১. ইন্টারনেট সংযোগ ছাড়াই পরিষেবা পাওয়া যায়।

২. বাড়িতে বসেই জানতে পারা যায়।

৩. সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাওয়া যায়।

৪. যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে সেবা পাওয়া যা

য়।

৫. সময় অপচয় হয় না।

Post a Comment

নবীনতর পূর্বতন