WBBPE Holyday List 2025 | পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা


প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা:

প্রতি বছরের মতো ২০২৫ সালেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির বাৎসরিক ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করে। এবছর প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত দুদিন ছুটি সহ মোট ৬৫ দিন ছুটি রয়েছে। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো গরমের ছুটি, বিভিন্ন পুজোর ছুটি। 

গ্রীষ্মকালীন অবকাশে টানা ৯ দিন সরকারি প্রাইমারি স্কুলে ছুটি। এ ছুটি শুরু হবে ২ রা এপ্রিল থেকে। ছুটি চলবে ১২ ই এপ্রিল পর্যন্ত।

দুর্গাপুজোয় এবার ২৫ দিন পর্যন্ত ছুটি থাকবে। অবশ্য এ ছুটির মধ্যে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা, ভাইফোঁটা সহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

২০২৫ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকাকে মোট তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে (১ লা জানুয়ারি ২০২৫ থেকে ১৫ ই এপ্রিল ২০২৫) ১৪ দিন ছুটি থাকছে । দ্বিতীয় পর্বে (১৬ ই এপ্রিল
২০২৫ থেকে ৭ ই আগস্ট) ১৮ দিন ছুটি থাকছে এবং তৃতীয় পর্বে (৮ ই অগাস্ট থেকে ৩১ শে ডিসেম্বর) ৩৩ দিন ছুটি থাকছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ছুটির তালিকা অনুয়ায়ী ছুটি উপভোগের সুযোগ পান। কবে কোন ছুটি তা নিচে বিস্তারিত দেওয়া রইল। নিচে দেওয়া ছুটির তালিকায় থাকা দিনগুলোতে প্রাথমিক ও নিম্ন বিনিয়াদী বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।


১) ছুটির প্রথম পর্ব - ১ লা জানুয়ারি ২০২৫ থেকে ১৫ ই এপ্রিল ২০২৫ মোট ১৪ দিন ছুটি।

• ইংরেজি নববর্ষ – ১ লা জানুয়ারি, ২০২৫ (বুধবার)

• স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী - ১২ ই জানুয়ারি, ২০২৫ (রবিবার)

• মকর সংক্রান্তি - ১৪ ই জানুয়ারি, ২০২৫ (মঙ্গলবার)

• নেতাজি জন্ম জয়ন্তী - ২৩ শে জানুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার)

• প্রজাতন্ত্র দিবস - ২৬ শে জানুয়ারি, ২০২৫ (রবিবার)

• সরস্বতী পূজা - ২ রা ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার) ও ৩ রা  ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার)

• ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম জয়ন্তী ও সবেবরাত - ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার)

• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার)

• শিবরাত্রি - ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার)

• দোলযাত্রা - ১৪ ই মার্চ, ২০২৫ (শুক্রবার)

• দোলযাত্রার পরের দিন - ১৫ ই মার্চ, ২০২৫ (শনিবার)

• শ্রী হরিচাঁদ ঠাকুর জন্ম জয়ন্তী - ২৭ শে মার্চ, ২০২৫ (বৃহস্পতিবার)

• ঈদ-উল-ফিতর - ৩১ শে মার্চ, ২০২৫ (সোমবার)

• ঈদ-উল-ফিতর-এর পরের দিন - ১ লা এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)

• রাম নবমী - ৬ ই এপ্রিল, ২০২৫ (রবিবার)

• মহাবীর জয়ন্তী - ১০ ই এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার)

• চৈত্র সংক্রান্তি এবং ডঃ বি আর আম্বেদকর
জন্ম জয়ন্তী - ১৪ ই এপ্রিল, ২০২৫ (সোমবার)

• বাংলা নববর্ষ - ১৫ ই এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)

২) ছুটির দ্বিতীয় পর্ব - ১৬ ই এপ্রিল থেকে ৭ ই অগাস্ট মোট ছুটি ১৪ দিন। এবারের গরমের ছুটি পড়েছে ২ রা এপ্রিল থেকে ১২ ই এপ্রিল মাত্র ৯ দিন। প্রতিবছর গরম যেভাবে বেড়ে চলেছে, তাতে এই ছুটি ৯ দিনের থেকে বৃদ্ধি হতে পারে।

• গুড ফ্রাইডে - ১৮ ই এপ্রিল, ২০২৫ (শুক্রবার)

• মে দিবস - ১ লা মে, ২০২৫ (বৃহস্পতিবার)

• গ্রীষ্মকালীন ছুটি - ২ রা এপ্রিল, ২০২৫ (শুক্রবার) থেকে ১২ ই  এপ্রিল, ২০২৫ (সোমবার) 

• রবীন্দ্র জয়ন্তী - ৯ ই মে, ২০২৫ (শুক্রবার) (গ্রীষ্মকালীন ছুটির মধ্যে পড়ছে)

• বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্ম জয়ন্তী - ১২ ই‌ মে, ২০২৫ (সোমবার) (গ্রীষ্মকালীন ছুটির মধ্যে পড়ছে) 

• কাজী নজরুল ইসলাম জন্ম জয়ন্তী - ২৬ শে মে, ২০২৫ (সোমবার)

• ঈদুল আযহা বা ঈদুল আদহা (বকর-ঈদ) - ৬ ই জুন, ২০২৫ (শুক্রবার) ও ৭ ই জুন, ২০২৫ (শনিবার)

• রথযাত্রা - ২৭ শে জুন, ২০২৫ (শুক্রবার)

• মহরম - ৬ ই জুলাই, ২০২৫ (রবিবার)

• আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মজয়ন্তী - ২ রা আগস্ট, ২০২৫ (শনিবার)

৩) ছুটির তৃতীয় পর্ব - ৮ ই অগাস্ট থেকে ৩১ শে ডিসেম্বর মোট ছুটি ৩৭ দিন। এবারের পুজোর ছুটি ২৬ শে সেপ্টেম্বর থেকে ২৪ শে অক্টোবর অর্থাৎ টানা ২৫ দিন ছুটি থাকবে।

• রাখি পূর্ণিমা - ৯ ই অগাস্ট, ২০২৫ (শনিবার)

• শহীদ দিবস (ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস) - ১১ ই অগাস্ট, (সোমবার) 

• স্বাধীনতা দিবস - ১৫ ই অগাস্ট, ২০২৫ (শুক্রবার)

• জন্মাষ্টমী - ১৫ ই অগাস্ট, ২০২৫ (শুক্রবার)

• শিক্ষক দিবস - ৫ ই সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার)

• ফতেহা-দোয়াজ-দাহাম - ৫ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার)

• বিশ্বকর্ম পূজা - ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার)

• মহালয় - ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার)

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম জয়ন্তী - ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার)

• পূজাবকাশ - ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) থেকে ২৪ শে অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার)

• গান্ধী জন্ম জয়ন্তী - ২ রা অক্টোবর (বৃহস্পতিবার) (পূজাবকাশের মধ্যে পড়ছে)

• ছট্ পূজা - ২৭ শে অক্টোবর, ২০২৫ (সোমবার) ও ২৮ শে অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার)

• জগদ্ধাত্রী পূজা - ৩১ শে অক্টোবর, ২০২৫ (শুক্রবার)

• গুরু নানক জন্ম জয়ন্তী ও পরেশনাথের রথ যাত্রা - ৫ ই নভেম্বর, ২০২৫ (বুধবার)

• শিশু দিবস - ১৪ ই নভেম্বর, ২০২৫ (শুক্রবার) 

• বিরসা মুন্ডা জন্ম জয়ন্তী - ১৫ ই নভেম্বর, ২০২৫ (শনিবার)

• বড় দিন - ২৫ শে ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার)

মোট ছুটি - ১৪+১৮+৩৩ = ৬৫ দিন

কবি ভানুভক্তের জন্মদিন ১৩ ই জুলাই, ২০২৫ (রবিবার)
(কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)

প্রতিবছরের মতো এবারও প্রাথমিক ও নিম্নবুনিয়াদী প্রধান শিক্ষকের হাতে দুদিন ছুটি সংরক্ষিত রাখা হয়েছে। প্রধান শিক্ষক যখন প্রয়োজন বোধ করবেন তখন এ ছুটিগুলি দিতে পারবেন। 

নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাব গণ্য করা হল

৬ ই জানুয়ারি, ২০২৫ সোমবার গুরু গোবিন্দ সিং জি-এর প্রকাশ পূরব (শিখ সম্প্রদায়ের কর্মচারীর জন্য) 

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ গুরু রবিদাসের জন্মদিন (গুরু রবিদাসের অনুগামীদের জন্য) 

১৯ শে এপ্রিল ২০২৫ ইস্টার স্যাটারডে (খ্রিস্টান সম্প্রদায়ের জন্য)

৩০ শে জুন ২০২৫ হুল দিবস (আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য)
 
বি: দ্র: বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে। সেই দিনগুলিতে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে।

নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয়:

• ২৩ শে জানুয়ারি, ২০২৫ (বৃস্পতিবার) - নেতাজি সুভাষ জয়ন্তী

• ২৬ শে জানুয়ারি,২০২৫ (রবিবার) - প্রজাতন্ত্র দিবস

• ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার) - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

• ২৬ শে মে, ২০২৫ (সোমবার) - কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী

• ২ রা আগস্ট, ২০২৫ (শনিবার) - আচার্য প্রফুল্ল চন্দ্র রায় জন্মজয়ন্তী

• ১১ ই  আগস্ট, ২০২৫ (সোমবার) - শহীদ দিবস (ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস)

• ১৫ ই আগস্ট, ২০২৫ (শুক্রবার) - স্বাধীনতা দিবস

• ৫ ই সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) - ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণণের জন্ম দিন (শিক্ষক দিবস)

• ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) - পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিন

• ১৪ ই নভেম্বর, ২০২৫ (শুক্রবার) - শিশু দিবস

সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ে দিবসটি উদযাপন করতে হবে।

► করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকরী হবে।

তথ্যসূত্র: উপরের প্রতিবদনের সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ছুটির গুরুত্ব

সরকারি বিদ্যালয়গুলির ছুটির তালিকা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিশ্রাম নিতে সাহায্য করে। শিক্ষার্থীরা পরিবার ও চারপাশের মানুষজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পায়

ছুটি চলাকালীন শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম:

১) বই পড়া: গল্পের বই, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান বিষয়ক বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত। এতে ওদের শব্দভান্ডার উন্নত হবে।

২) সৃজনশীল কাজ: ছবি আঁকা, নতুন ভাষা অথবা কোনও বাদ্যযন্ত্র শেখা উচিত। এতে ওদের কল্পনাশক্তি বাড়ার সাথে সাথে সৃজনশীলতা বাড়বে।

৩) ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা: বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা জীবনের অর্থ বুঝতে সহায়তা করে। প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। এতে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় এবং সংস্কৃতিক মূল্যবোধ বুঝতে পারা যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন