| WBBSE Holiday List 2025 | ২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা

 

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা


২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা:

রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সরকারি বিদ্যালয়গুলির জন্য বার্ষিক ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নতুন তালিকা অনুয়ায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে প্রধান শিক্ষকের বিবেচনাধীন ২ দিন ছুটি সহ মোট ৬৫ দিন ছুটি রয়েছে। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটি হল পূজাবকাশ যেটি শুরু হবে ২৬ শে সেপ্টেম্বর থেকে। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালী পুজো এবং ভাইফোঁটাসহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা ২৫ দিন স্কুল বন্ধ থাকবে। এই দীর্ঘ ছুটির পরে ২৫ শে অক্টোবর থেকে আবার স্কুল খুলবে। 

গ্রীষ্মকালীন অবকাশও টানা ১১ দিন ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১২ ই মে থেকে। ছুটি চলবে ২৩ শে‌ মে পর্যন্ত। যদিও বিশেষ ক্ষেত্রে তা বাড়তে পারে। ছাত্র ছাত্রীদের জন্য এই ছুটির তালিকাটি ভালোভাবে জেনে নেওয়া দরকার। তালিকাটা আগে থেকে জানা থাকলে সেই মতো পরিকল্পনা করতে সুবিধা হবে। ছুটির বিস্তারিত তালিকা নিচে দেওয়া হল।

২০২৫ সালের ছুটির বিভাজন : ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকাকে মোট তিনটি পর্বে ভাগে করা হয়েছে। তালিকাটি নিচে বিস্তারিত রইল।

১) ছুটির প্রথম পর্ব: জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এই চার মাসে মোট ১৪ দিন ছুটি থাকবে।

• ইংরেজি নববর্ষ - ১ লা জানুয়ারি, ২০২৫ (বুধবার)

• স্বামী বিবেকানন্দ জয়ন্তী - ১২ ই জানুয়ারি, ২০২৫ (রবিবার)

• নেতাজি সুভাষ জয়ন্তী - ২৩ শে জানুয়ারি, ২০২৫ (বৃস্পতিবার) (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়)

• প্রজাতন্ত্র দিবস - ২৬ শে জানুয়ারি, ২০২৫ (রবিবার) (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়)

• সরস্বতী পূজা - ২ রা ফেব্রুয়ারি, ২০২৫ (রবিবার)
সরস্বতী পূজার পরের দিন - ৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার)

• ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস ও সবে-ই-বরাত - ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার)

• শিবরাত্রি - ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার)

• দোলযাত্রা ও হোলি - ১৪ ই মার্চ, ২০২৫ (শুক্রবার)

• দোলযাত্রার পরের দিন - ১৫ ই মার্চ, ২০২৫ (শনিবার)

• শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস - ২৭ শে মার্চ, ২০২৫ (বৃস্পতিবার)

• ঈদ-উল-ফিতর - ৩১ শে মার্চ, ২০২৫ (সোমবার)

• ঈদ-উল-ফিতর এর পরের দিন - ১ লা এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)

• রাম নবমী - ৬ ই এপ্রিল, ২০২৫ (রবিবার)

• মহাবীর জয়ন্তী - ১০ ই এপ্রিল,২০২৫ (বৃস্পতিবার)

• ডাঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস - ১৪ ই এপ্রিল, ২০২৫ (সোমবার)

• বাংলা নববর্ষ - ১৫ ই এপ্রিল, ২০২৫ (মঙ্গলবার)

• গুড ফ্রাইডে - ১৮ ই এপ্রিল, ২০২৫ (শুক্রবার)

২) ছুটির দ্বিতীয় পর্ব: মে মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত এই চার মাসে মোট ১৮ দিন ছুটি থাকবে। যে তালিকায় গরমের ছুটি ১১ দিন থাকবে। 

• মে দিবস – ১ লা মে, ২০২৫ (বৃস্পতিবার)

• রবীন্দ্র জয়ন্তী – ৯ ই মে, 2025 (শুক্রবার)

• গ্রীষ্মকালীন ছুটি – ১২ ই‌ মে, ২০২৫ (সোমবার) থেকে ২৩ মে, ২০২৫ (শুক্রবার)

• বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম দিবস – ১২ ই মে, ২০২৫ শুক্রবার (গ্রীষ্মকালীন ছুটির অন্তর্গত)

• ঈদ-উদ-জোহা (বকরি ঈদ) এর আগের দিন - ৬ ই জুন, ২০২৫ (শুক্রবার)

• ঈদ-উদ-জোহা (বকরি ঈদ) – ৭ ই‌ জুন, ২০২৫ (শনিবার) 

• রথ যাত্রা - ২৭ শে জুন, ২০২৫ (শুক্রবার)

• মহরম - ৬ ই জুলাই, ২০২৫ (রবিবার)

• রাখী বন্ধন – ৯ ই অগাস্ট, ২০২৫ (শনিবার)

• স্বাধীনতা দিবস ( বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়) ও জন্মাষ্টমী – ১৫ ই  আগস্ট, ২০২৫ (শুক্রবার)

৩) ছুটির তৃতীয় পর্ব: সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ৩৩ দিন ছুটি থাকবে। এই পর্বে দুর্গা পুজোর ছুটি টানা ২৫ দিন থাকবে।

• ফতোয়া দোয়াজ দাহাম – ৫ ই সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার)

• মহালয়া – ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার)

• পূজাবকাশ – ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) থেকে ২৪ শে অক্টোবর, ২০২৫ (শুক্রবার)
 
• গান্ধী জয়ন্তী – ২ রা অক্টোবর, ২০২৫ (বৃস্পতিবার) (পূজাবকাশের অন্তর্গত)

• ছট পূজা – ২৭ শে অক্টোবর, ২০২৫ (সোমবার) 

• ছট পূজা (অতিরিক্ত দিন) – ২৮ শে অক্টোবর, ২০২৫ (মঙ্গলবার) 

• গুরু নানকের জন্ম দিবস ও পার্শ্বনাথের রথ যাত্রা – ৫ ই নভেম্বর, ২০২৫ (বুধবার) 

• বিরসা মুন্ডার জন্ম দিবস – ১৫ ই নভেম্বর, ২০২৫ (শনিবার)

• বড়দিন – ২৫ শে ডিসেম্বর, ২০২৫ (বৃস্পতিবার)

মোট ছুটি - ১৪+১৮+৩৩ = ৬৫ দিন

কবি ভনুভক্তের জন্মদিন ১৩ ই জুলাই, ২০২৫ (রবিবার)
(কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)

👉 রাজ্য সরকারের নির্দেশানুসারে নিম্নলিখিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসাব গণ্য করা হল।

৬ ই জানুয়ারি, ২০২৫ (সোমবার) -গুরু গোবিন্দ সিং জি-এর প্রকাশ পূরব ( শিখ সম্প্রদায়ের কর্মচারীর জন্য) 

১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ - গুরু রবিদাসের জন্মদিন ( গুরু রবিদাসের অনুগামীদের জন্য) 

১৯ শে এপ্রিল, ২০২৫ - ইস্টার স্যাটারডে ( খ্রিস্টান সম্প্রদায়ের জন্য)

৩০ শে জুন, ২০২৫ -  হুল দিবস (আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য)
 
বি: দ্র: বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে। সেই দিনগুলিতে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে।

নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয়:

২৩ শে জানুয়ারি, ২০২৫ (বৃস্পতিবার) নেতাজি সুভাষ জয়ন্তী

২৬ শে জানুয়ারি,২০২৫ (রবিবার) প্রজাতন্ত্র দিবস

১৫ ই আগস্ট, ২০২৫ (শুক্রবার) স্বাধীনতা দিবস

৫ ই সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণণের জন্ম দিন (শিক্ষক দিবস)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিন

► করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকরী হবে।

২০২৫ শিক্ষাবর্ষের এই বার্ষিক ছুটির তালিকাটি একটি নমুনা তালিকা। ২০২৫ শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা ৬৫ দিনের বেশি হওয়া চলবে না। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনার অনুয়ায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে এবং তা বিদ্যালয়ে পরিচালন সমিতি/প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছুটির দিন পরিবর্তিত হতে পারে। সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোন বিদ্যালয়ে পর্বিক মূল্যায়ন রাখা যাবে না।

তথ্যসূত্র: উপরের প্রতিবদনের সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত।

ছুটির গুরুত্ব

সরকারি বিদ্যালয়গুলির ছুটির তালিকা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিশ্রাম নিতে সাহায্য করে। শিক্ষার্থীরা পরিবার ও চারপাশের মানুষজনের সঙ্গে সময় কাটাতে পারে।

ছুটি চলাকালীন শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম:

১) বই পড়া: গল্পের বই, ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান বিষয়ক বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত। এতে ওদের শব্দভান্ডার উন্নত হবে।

২) সৃজনশীল কাজ: ছবি আঁকা, নতুন ভাষা অথবা কোনও বাদ্যযন্ত্র শেখা উচিত। এতে ওদের কল্পনাশক্তি বাড়ার সাথে সাথে সৃজনশীলতা বাড়বে।

৩) ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা: বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা জীবনের অর্থ বুঝতে সহায়তা করে। প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। এতে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় এবং সংস্কৃতিক মূল্যবোধ বুঝতে পারা যায়।


Post a Comment

নবীনতর পূর্বতন