![]() |
২০২৫ সালের পূর্ণিমা তিথির তালিকা |
সর্বপ্রথমে জেনে নেওয়া যাক ২০২৫ সালের তথা ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দের সকল পূর্ণিমার নামের তালিকা।
⋆ পৌষ পূর্ণিমা
⋆ মাঘী পূর্ণিমা
⋆ ফাল্গুনী পূর্ণিমা
⋆ চৈত্র পূর্ণিমা
⋆ বৈশাখ পূর্ণিমা
⋆ জ্যৈষ্ঠ পূর্ণিমা
⋆ আষাঢ়ী পূর্ণিমা
⋆ শ্রাবণী পূর্ণিমা
⋆ ভাদ্রপদ পূর্ণিমা
⋆ শারদ পূর্ণিমা
⋆ কার্তিক পূর্ণিমা
⋆ মার্গশীর্ষ পূর্ণিমা
জানুয়ারি মাসের পূর্ণিমা
পৌষ পূর্ণিমা - ১৩ ই জানুয়ারি (২৯ শে পৌষ)
ফেব্রুয়ারি মাসের পূর্ণিমা
মাঘী পূর্ণিমা - ১২ ই ফেরুয়ারি (২৯ শে মাঘ)
মার্চ মাসের পূর্ণিমা
ফাল্গুনী পূর্ণিমা - ১৪ ই মার্চ (৩০ শে ফাল্গুন)
এপ্রিল মাসের পূর্ণিমা
চৈত্র পূর্ণিমা - ১২ ই এপ্রিল (২৯ শে চৈত্র)
মে মাসের পূর্ণিমা
বৈশাখ পূর্ণিমা - ১২ ই মে (২৮ শে বৈশাখ)
জুন মাসের পূর্ণিমা
জ্যৈষ্ঠ পূর্ণিমা - ১১ ই জুন (২৭ শে জ্যৈষ্ঠ)
জুলাই মাসের পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা - ১০ ই জুলাই (২৫ শে আষাঢ়)
অগাস্ট মাসের পূর্ণিমা
শ্রাবণী পূর্ণিমা - ৯ ই অগাস্ট (২৩ শে শ্রাবণ)
সেপ্টেম্বর মাসের পূর্ণিমা
ভাদ্রপদ পূর্ণিমা - ৭ ই সেপ্টেম্বর (২১ শে ভাদ্র)
অক্টোবর মাসের পূর্ণিমা
শারদ পূর্ণিমা - ৭ ই অক্টোবর (২০ ই আশ্বিন)
নভেম্বর মাসের পূর্ণিমা
কার্তিক পূর্ণিমা - ৫ ই নভেম্বর (১৮ ই কার্তিক)
ডিসেম্বর মাসের পূর্ণিমা
মার্গশীর্ষ পূর্ণিমা - ৪ ই ডিসেম্বর (১৭ ই অগ্রহায়ণ)
2025 সালের কয়েকটি পূর্ণিমা উৎসব
১. মাঘী পূর্ণিমা (১২ ই ফেরুয়ারী, ২৯ শে মাঘ) : পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমা পালিত হয়। মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। এই দিনে অনেক মানুষ গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করে।
২. দোল পূর্ণিমা (১৪ ই মার্চ, ২৯ শে ফাল্গুন) : দোল যাত্রা পালিত হয় ফাল্গুনী পূর্ণিমায়। এই উৎসব বসন্ত ও রঙের উৎসব নামেও পরিচিত। এই বিশেষ দিন উপলক্ষ্যে দেশ সেজে ওঠে রঙের খেলায়।
৩. বুদ্ধ পূর্ণিমা (১২ ই মে, ২৮ শে বৈশাখ) : প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। বুদ্ধ পূর্ণিমা আবার বুদ্ধ জয়ন্তী বলেও খ্যাত। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এবছর আগামী ১২ ই মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে।
৪. গুরু পূর্ণিমা (১০ ই জুলাই, ২৯ শে আষাঢ়) : গুরু পূর্ণিমা মূলত আমাদের গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন। এবছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে চলতি বছর ১০ ই জুলাই গুরুপূর্ণিমা পালিত হবে। এই দিনটি আষাঢ় পূর্ণিমা নামেও পরিচিত।
৫. রাখি পূর্ণিমা (৮ ই অগাস্ট, ২২ শে শ্রাবণ) : সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। রাখি পূর্ণিমার আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। বোন বা দিদিরা তাঁদের ভাইয়ের মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধেন। এবার ৮ ই অগাস্ট রাখি পূর্ণিমা পালিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন