![]() |
এপ্রিল মাসের সরকারি ছুটির তালিকা |
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা :
দেখতে দেখতে কেটে গেল তিন তিনটে মাস। এপ্রিল মাসও ছুটির মেজাজে শুরু হচ্ছে। গত মাসের মতো এপ্রিল মাসেও সাপ্তাহিক ছুটি ছাড়া একাধিক ছুটি পাওয়া যাবে। যার কারণে সেই দিনগুলোতে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুয়ায়ী এমাসে রাম নবমী ছাড়াও ছুটির তালিকায় যোগ হয়েছে ড. বি আর আম্বেদকরের জন্ম দিবস, বাংলা নববর্ষ এবং গুড ফ্রাইডে।
পশ্চিমবঙ্গে এপ্রিল মাসের সরকারি ছুটির তালিকা
ছুটির সংখ্যা এমাসেও নেহাত কম নয়। দেখে নেওয়া যাক কতগুলি ছুটি রয়েছে এপ্রিল মাসে। চলতি মাসের প্রথম সপ্তাহে ৬ ই এপ্রিল একদিন ছুটি। এদিন রবিবার পড়ার জন্য একটি ছুটি হাত ছাড়া হয়েছে। এই দিনটির জন্য পশ্চিমবঙ্গ সরকার আলাদা করে ছুটি ঘোষণা করে নি।
দ্বিতীয় সপ্তাহে রয়েছে সাপ্তাহিক ছুটি সহ তিনটি সরকারি ছুটি। সেই হিসাবে ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সাত দিনের মধ্যে ২-৩ দিন অফিস খোলা। ১৩ এপ্রিল (রবিবার), ১৪ এপ্রিল (সোমবার) ড. বি আর আম্বেদকর জন্মদিবস, ১৫ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ থাকার জন্য টানা তিন দিন ছুটি থাকছে এবং যাঁদের শনিবার করে ছুটি থাকে তাঁরা টানা চারদিন ছুটি উপভোগ করতে পারবেন।
আবার ১৮ এপ্রিল (শুক্রবার) গুড ফ্রাইডের কারণে ছুটি থাকবে। ২০ এপ্রিল রবিবার পড়ছে। এই দিনগুলোতে টানা তিনদিন ছুটি পাবে যাঁদের শনিবার করে ছুটি থাকে। গোটা মাস জুড়ে সর্বমোট ৬ দিনের বেশি ছুটি রয়েছে।
দেখতে গেলে এপ্রিল মাসে খুব একটা লম্বা ছুটি নেই। তবে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে বেশ কয়েকটি ছুটি থাকবে। নিচের তালিকা থেকে দেখে নেওয়া যাক কবে কবে ছুটি থাকছে।
এখানে এপ্রিল 2025-এ সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা রয়েছে -
৬ এপ্রিল - প্রথম রবিবার
৬ এপ্রিল - রামনবমী
১৩ এপ্রিল - দ্বিতীয় রবিবার
১৪ এপ্রিল - ড. ভীম রাও আম্বেদকরের জন্ম জয়ন্তী
১৫ এপ্রিল - বাংলা নববর্ষ
১৮ এপ্রিল - গুড ফ্রাইডে
২০ এপ্রিল - তৃতীয় রবিবার
২৭ এপ্রিল - চতুর্থ রবিবার

একটি মন্তব্য পোস্ট করুন