ব্যাঙ্ক ছুটির তালিকা ২০২৫ | Bank Holiday List 2025



ব্যাঙ্ক ছুটির তালিকা

Bank Holiday In West Bengal 2025:

মার্চ মাস শেষ হয়েছে সোমবারে। এপ্রিল মাস শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মাসের শুরু হোক বা শেষ, ব্যাঙ্কে গুরুত্বপুর্ণ কাজের জন্য অনেককেই যেতে হয়। যাইহোক অন্যান্য প্রতিষ্ঠানের মতই ব্যাঙ্কেরও কয়েকটি নির্ধারিত ছুটি রয়েছে। গোটা দেশ জুড়ে ইংরেজি বছরের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাসে রয়েছে একাধিক ছুটির দিন।

ব্যাঙ্কের ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এই তালিকায় জাতীয় ছুটি, রাজ্য-ভিত্তিক উৎসব এবং সাপ্তাহিক ছুটি সবই অন্তর্ভুক্ত রয়েছে। আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, প্রত্যেক মাসেই  রবিবারের পাশাপাশি দ্বিতীয় ও চতুর্থ শনিবার এমনিতেই ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এপ্রিল মাসেও তার ব্যতিক্রম হবে না। তবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া বাকি শানিবারগুলোতে ব্যাঙ্ক খোলা থাকবে।


রাজ্য ভেদে ছুটির তালিকা আলাদা। তাই, সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। এপ্রিল মাসে এমন কিছু দিন আছে যে দিনগুলোতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রাম নবমী, মহাবীর জয়ন্তী, ড. বি আর আম্বেদকর জয়ন্তী, বাংলা নববর্ষ ও গুড ফ্রাইডে।


সঠিক সময়ে আর্থিক কাজকর্ম সম্পন্ন করতে ছুটির তালিকা গ্রাহকদের দেখে নেওয়া খুবই জরুরি। কেননা এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কাজ হয় না। এবার জেনে নেওয়া যাক চলতি বছরের এপ্রিল মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।



পশ্চিমবঙ্গে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? 


এপ্রিল মাসে যে দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে তার তালিকা নিচে দেওয়া হল:


১) ১ এপ্রিল - নতুন আর্থিক বছর যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২) ৬ এপ্রিল - রবিবার তাই সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও রামনবমীর কারণে এদিন ব্যাংক বন্ধ থাকবে।

৩) ১০ এপ্রিল - মহাবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩) ১২ এপ্রিল - দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪) ১৩ এপ্রিল - রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫) ১৪ এপ্রিল - আম্বেদকর জয়ন্তী যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬) ১৫ এপ্রিল - বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭) ১৮ এপ্রিল - গুড ফ্রাইডে তাই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৮) ২০ এপ্রিল - রবিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯) ২৬ এপ্রিল - চতুর্থ শনিবার যার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০) ২৭ এপ্রিল - রবিবার পড়ায় সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। 


ব্যাঙ্ক বন্ধ থাকলেও বিকল্প রয়েছে
 

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন নিয়ে কোনও সমস্যা হবে না। এদিন অনলাইন  পরিষেবা ঠিকমতোই চলবে। ছুটির দিনগুলোতে গ্রাহকরা লেনদেনের জন্য আধুনিক প্রযুক্তি অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং ও ইউপিআই ব্যবহার করতে পারেন। এ ছাড়া নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন।

Post a Comment

নবীনতর পূর্বতন