How to check your own Airtel Number | মোবাইল নম্বর দেখার সহজ উপায়

 


এয়ারটেল সিমের নম্বর চেক করার নিয়ম


আপনি আপনার এয়ারটেল সিমের নম্বর ভুলে গিয়েছেন? সিমের নম্বর চেক করার উপায় যদি জানা না থাকে তাহলে খুব অসুবিধায় পড়তে হয়। তাই আপনাকে এয়ারটেল নম্বর জানার জন্য উপায় জেনে রাখা উচিত। এয়ারটেল তাদের গ্রাহকদের বিভিন্ন পদ্ধতিতে নম্বর চেক করার সুযোগ দেয়। আজকের প্রতিবেদনে এয়ারটেল নম্বর চেক করার উপায় নিয়ে আলোচন থাকবে।

ফোনের নম্বর মুখস্ত রাখতে না পারলে মোবাইল নম্বর জানার উপায়গুলো জেনে নেওয়া উচিত। এয়ারটেল সিমের নম্বর জানার কয়েকটি উপায় রয়েছে। সেগুলো নিম্নরূপ:


১. ইউএসএসডি (USSD) কোড দ্বারা

২. অন্য কাউকে বা অন্য মোবাইলে কল করার মাধ্যমে

৩. গ্রাহক সেবায় কল করে


উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করে খুব সহজেই এয়ারটেল সিমের নম্বর জেনে নিতে পারবেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।


১. ইউএসএসডি (USSD) দ্বারা 

এই পদ্ধতিটি তাদের জন্য খুবই কার্যকরী যারা কিপ্যাড ফোন ব্যবহার করেন। এটি মোবাইল নম্বর চেক করার সবচেয়ে সহজ উপায়। সিমের নম্বর দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়ালপ্যাডে গিয়ে *২৮২# অথবা *১২১*১# কোডটি ডায়েল করুন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ফোনের স্ক্রিনে এয়ারটেল নম্বর সহ একটি ফ্ল্যাশ মেসেজ দেখতে পাবেন, যেখানে আপনার মোবাইল ফোনের নম্বর লেখা থাকবে। আপনার মোবাইল নম্বরটি লিখে রাখতে ভুলবেন না


২. অন্য কাউকে কল করার মাধ্যমে

এই পদ্ধতিটি তখনই সম্ভব হবে যখন দুটো ফোনেই ব্যালেন্স থাকবে। আপনি যেকোনো সময় আপনার কাছাকছি কোন বন্ধুকে ফোন করে আপনার মোবাইল নম্বরটি জানতে পারেন। প্রথমে আপনার মোবাইল থেকে সেই বন্ধুকে কল করুন। কলের সময় আপনার বন্ধুকে তার ফোনের স্ক্রিনটি দেখে নম্বরটি পড়তে বলুন।


৩. গ্রাহক সেবাই কল করে 

কাস্টমার কেয়ারে কল করেও এয়ারটেলের নম্বর চেক করা যায়। আপনার ফোন থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার নম্বর ১২১ অথবা ১৯৮ ডায়েল করুন। আইভিআর নির্দেশাবলী অনুসরণ করুন। কল সংযুক্ত হওয়ার পর ভাষা নির্বাচন করুন। এরপর মোবাইল পরিষেবার জন্য ১ টিপুন। তারপর একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলে জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইল নম্বরের পাশাপাশি ব্যালেন্স, বৈধতার মতো অন্যান্য বিবরণ জানতে পারবেন।


জেনে রাখা ভাল কিছু গুরুত্বপুর্ণ তথ্য

১.আপনার মোবাইল নম্বরটি কাগজে লিখে রাখুন ভবিষ্যতের জন্য।
২. গ্রাহক সেবার নম্বরটি ভুলে যাবেন না
৩. গুরুত্বপুর্ণ ইউএসএসডি কোডগুলো মনে রাখবেন।


শেষ কথা

এয়ারটেল অপারেটর তাদের গ্রাহকদের বিভিন্ন পদ্ধতিতে নম্বর চেক করার সুযোগ দেয়। আপনার কাছে যেটা সহজ বলে মনে হয় সেই পদ্ধতিটি অনুসরণ করুন। কেননা মোবাইল নম্বর চেক করার উপায়গুলো জানা থাকলে কখনওই অসুবিধায় পড়তে হবে না।


গ্রাহকদের মনে প্রায়শই যে সব প্রশ্ন থাকে

১.মোবাইল নম্বর চেক করার জন্য কি কোনও চার্জ লাগে?
উত্তর: না, উপরের উল্লিখিত পদ্ধতিতে কোনও চার্জ লাগে না।
২. ইউএসএসডি কোড যদি কাজ না করে তখন কি করব ?
উত্তর: গ্রাহক সেবায় কল করে জেনে নিতে পারেন। 
৩. মোবাইল নম্বরটি একবার যে জেনে নিতে পারলে কি করা উচিত?
উত্তর: কোথাও লিখে রাখা উচিত ভবিষ্যত যাতে অসুবিধায় পড়তে না হয়।
৪. গ্রাহক সেবার নম্বর কত?
উত্তর: এয়ারটেল গ্রাহক সেবার নম্বর হল ১২১ বা 
১৯৮।
৫. ইউএসএসডি কোড কত?
উত্তর: *২৮২# বা *১২১*১#

Post a Comment

নবীনতর পূর্বতন