|
আজ থেকেই খুলছে বাংলার স্কুল-কলেজ |
নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি
বছরের শুরুতে স্কুল শিক্ষা দপ্তর যে ছুটির ক্যালেন্ডার তৈরি করেছিল তাতে গ্রীষ্মকালীন ছুটির তারিখ উল্লেখ ছিল ১২ মে থেকে ২৩ মে। এবছর এপ্রিলের শুরুতে রাজ্যে জুড়ে গরমের দাপট বেড়ে যাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দেন গত ৩০ এপ্রিল থেকেই।
সাধারণত এপ্রিল অথবা মে মাস থেকে বেশিরভাগ রাজ্যের স্কুলগুলোতে ছুটি ঘোষণা হয়। গতবছর পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হলেও পরে ২১ এপ্রিল থেকেই ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি কার্যকর থাকে ২ জুন পর্যন্ত।
দেশের অনেক স্কুলেই গরমের ছুটি শেষ
ইতিমধ্যেই দেশের অনেক স্কুলেই গরমের ছুটি শেষের দিকে। দিল্লি, কেরালা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ অন্যান্য রাজ্যে জুন মাসে স্কুল খোলা হবে। এরাজ্যেও টানা একমাস গরমের ছুটি ছিল। দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালের ২ জুন অর্থাৎ আজ থেকে পুনরায় স্কুল খুলছে।
মে মাসের শেষ দিকে থেকে ঝড়-বৃষ্টির দৌলতে গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি কিছুটা মিলেছে। রোদের তেজ সেভাবে গায়ে লাগছে না।
স্কুল শিক্ষা দপ্তরের শেষ বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ৩১ মে পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি। এরপর ১ জুন, রবিবার পড়ছে। তাই স্কুল খোলার দিন ধার্য হয়েছে ২ জুন অর্থাৎ আজ, সোমবার থেকে।
২০২৫ সালের গরমের ছুটি ও স্কুল খোলার দিন
স্কুল খোলার তারিখ: ২ জুন ২০২৫
স্কুল: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক - সব স্তরের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো।
বিজ্ঞপ্তি: স্কুল শিক্ষা দপ্তর
প্রযোজ্য: সারা বাংলা
গ্রীষ্মের দাবদাহ থেকে অনেকটা স্বস্তি
প্রচণ্ড গরমের হাত থেকে মুক্তি দিতেই নির্ধারিত সময়ের আগে এবছর ছুটি ঘোষণা হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের গ্রীষ্মের দাবদাহ থেকে অনেকটা স্বস্তি মিলেছে।
ছাত্র ছাত্রীদের সৃজনশীল কাজে মনোনিবেশের সুযোগ
গ্রীষ্মের ছুটিতে ছাত্র-ছাত্রীরা একঘেয়ে রুটিন থেকে মুক্তি পেতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। তারা তাদের পছন্দের জিনিসগুলোর শেখার জন্য সময় কাটিয়েছে। এই সময়টাতে তারা নতুন কিছু শেখা (গান গাওয়া, ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি), নতুন স্থান ঘুরে দেখা এবং পছন্দের কাজ করার (বই পড়া) সুযোগ পেয়েছিল।
শেষ কথা
গত ২৯ এপ্রিল সর্বশেষ ক্লাস হয়। সেদিন ক্লাস শেষে স্কুলকলেজে ছুটির ঘণ্টা পড়ে। টাঙিয়ে দেওয়া হয় স্কুল বন্ধের নোটিশ। সেই হিসাবে সাপ্তাহিক বন্ধসহ প্রায় এক মাস পর খুলছে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্য প্রাপ্ত স্কুল।
গরমের ছুটি সম্পর্কিত প্রশ্নাবলী
উত্তর: ছুটি শুরু হয়েছিল ৩০ এপ্রিল, ২০২৫ থেকে।
২. গ্রীষ্মকালীন ছুটি কতদিন ছিল?
উত্তর: প্রায় এক মাস।
৩. রাজ্যের স্কুলগুলিতে কবে থেকে পঠন-পাঠান শুরু হয়েছে?
উত্তর: ২ জুন অর্থাৎ আজ, সোমবার থেকে।
৪. গরমের ছুটি কোথায় প্রযোজ্য ছিল?
উত্তর: সারা বাংলা
৫. বছরের শুরুতে স্কুল শিক্ষা দপ্তর যে ছুটির ক্যালেন্ডার তৈরি করেছিল তাতে গ্রীষ্মকালীন ছুটির তারিখ কত উল্লেখ ছিল?
উত্তর: ১২ মে থেকে ২৩ মে।

একটি মন্তব্য পোস্ট করুন