![]() |
ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? |
প্যান কার্ড কী ?
প্যান কার্ড হল ভারতের আয়কর বিভাগ কর্তৃক জারি করা ভারতীয় নাগরিকদের জন্য একটি ১০-সংখ্যার আলফানিউমেরিক পরিচয়পত্র যাতে আপনার নাম, জন্ম তারিখ, ছবি, আপনার বাবার নাম এবং একটি বিশেষ প্যান নম্বর থাকে। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আয়কর রিটার্ন দাখিল করা, শেয়ার বাজার বিনিয়োগ করা এবং বড় অংকের লেনদেন সহ আরও বেশ কয়েকটি কাজের জন্য প্যান কার্ড অতি আবশ্যক। যদি এই গুরুত্বপুর্ণ নথিটি কোনও ভাবে হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায়, তখন আপনার কী করা উচিত তা নিয়ে আলোচনা করব।
যাঁরা প্যান কার্ড হারিয়ে ফেলেন তাঁদের নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। তবে আপনি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য অনলাইন বা অফলাইন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারেন। আজকাল ডুপ্লিকেট প্যান কার্ড পাওয়ার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে। আসুন দেখি, হারিয়ে যাওয়া প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?
ডুপ্লিকেট প্যান কার্ড কী?
ডুপ্লিকেট প্যান কার্ড জারি করা হয় যখন আসল প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়। ডুপ্লিকেট প্যান কার্ডও আজীবন বৈধ থাকে। মনে রাখবেন এই কার্ডে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্যান কার্ড নম্বর একই থাকে।
প্যান কার্ড হারিয়ে গেলে প্রথমে কী করা উচিত?
প্যান কার্ড হারিয়ে গিয়েছে জানতে পারলেই তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া উচিত। আপনার স্থানীয় থানায় এফআইআর দায়ের করুন। দায়ের না করা থাকলে জালিয়াতির জন্য অপব্যবহার করা যেতে পারে এটি। এফআইআর-এর একটি জেরক্স কপি করে রাখবেন। ডুপ্লিকেট প্যান কার্ড আবেদনের সময় এই জেরক্স কপিটি প্রয়োজন হতে পারে।
প্যান কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১. পরিচয়ের প্রমাণপত্র - আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট
২. ঠিকানার প্রমাণপত্র - আধার কার্ড, বিদ্যুৎ বিল অথবা পাসপোর্ট।
৩. জন্ম তারিখ প্রমাণপত্র - জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট অথবা পাসপোর্ট।
অনলাইনে আবেদন করার পদ্ধতি
ধাপ ১: ওয়েবসাইটে যাওয়ার আগে আপনার প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর কাছে রাখুন।
ধাপ ২: এরপর আপনাকে এনএসডিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
ধাপ ৩: ওয়েবসাইটে গিয়ে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
ধাপ ৪: এরপর আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি লিখুন।
ধাপ ৫: জেনারেট ওটিপি বোতামে ক্লিক করুন।
ধাপ ৬: এরপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই করুন।
ধাপ ৭: আপনার ছবি আপলোড করুন।
ধাপ ৮: প্রয়োজনীয় ফি প্রদান করুন।
ধাপ ৯: সাবমিট বোতামে ক্লিক করুন।
ধাপ ১০: আপনি আবেদনের একটি রসিদ পাবেন।
ধাপ ১১: আপনার ডুপ্লিকেট প্যান কার্ডটি আপনার নথিভুক্ত ঠিকানায় ১৫-২০ দিনের মধ্যে ডাকযোগে পাঠানো হবে।
অফলাইনে আবেদন করার পদ্ধতি
ধাপ ১: প্রথমে আপনি আপনার নিকটতম এনএসডিএল সুবিধা কেন্দ্রে পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সাথে নিয়ে যাবেন। এবং সেখানে গিয়ে একটি ফর্ম সংগ্রহ করুন।
ধাপ ২: এই ফর্মটি পূরণ করার আগে নির্দেশাবলী পড়ুন।
ধাপ ৩: বড় অক্ষরে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ, পিতার নাম এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
ধাপ ৪: দুটি পাসপোর্ট আকারের ছবি এবং প্রয়োজনীয় নাথিগুলির প্রতিলিপি সাথে জমা দিন।
ধাপ ৫: প্রয়োজনীয় ফি জমা দিন।
ধাপ ৬: আবেদন জমা দেওয়ার সময় আপনাকে একটি রসিদ দেওয়া হবে।
ধাপ ৭: আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ১৫-২০ দিন পর আপনার প্যান কার্ডটি ডাকযোগে পাঠানো হবে।
শেষ কথা
এই প্রতিবেদনে ডুপ্লিকেট প্যান কার্ড আবেদনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই কার্ডটি ভারতের আয়কর বিভাগ কর্তৃক জারি করা ভারতীয় নাগরিকদের জন্য একটি ১০-সংখ্যার আলফানিউমেরিক পরিচয়পত্র। এটি শুধু আপনার পরিচয়পত্র নয়, আর্থিক লেনদেনের জন্যও একটি গুরুত্বপুর্ণ ডকুমেন্ট। তাই আপনার প্যান কার্ডটি যত্ন সহকারে রাখুন। বর্তমানে শুধু অফলাইন মাধ্যমে নয়, অনলাইন মাধ্যমেও প্যান কার্ডের জন্য আবেদন করা যায়।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. আমার প্যান কার্ড হারিয়ে গেলে কী করা উচিত?
আপনার প্যান কার্ড হারিয়ে গেলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া উচিত। আপনার স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করে রাখুন। ভবিষ্যতের জন্য এফআইআর-এর একটি জেরক্স কপি করে রাখবেন।
২. ডুপ্লিকেট প্যান কার্ড আবেদনের সময় কি কোনও ফি দিতে হবে?
হ্যাঁ, ডুপ্লিকেট প্যান কার্ড আবেদনের সময় ফি দিতে হবে।
৩. ডুপ্লিকেট প্যান কার্ড আবেদন করার পর সেটি বাড়ি পৌঁছতে কতদিন লাগে?
আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ১৫-২০ দিন ডাকযোগে পাঠানো হয়।
৪. প্যান কার্ড আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?
১. পরিচয়ের প্রমাণপত্র
২. ঠিকানার প্রমাণপত্র
৩. জন্ম তারিখ প্রমাণপত্র
৫. আমি কি একটার বেশি প্যান কার্ড রাখতে পারি?
নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটার বেশি প্যান কার্ড রাখতে পারেন না। একজন ব্যক্তি সারা জীবনে শুধুমাত্র একটি প্যান কার্ড ব্যবহার করতে পারেন।
৬. আবেদনকারী স্বাক্ষর করতে না পারলে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?
আবেদনকারী যদি স্বাক্ষর করতে না পারেন, তাহলে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ ব্যবহার করতে পারেন।
৭. ডুপ্লিকেট প্যান কার্ড আবেদন করার ক’টি উপায় আছে?
দুটি প্রধান উপায় আছে। যথা: অনলাইন এবং অফলাইন।
👉 আরও পড়ুন: দেশে কত ধরনের আধার কার্ড আছে?
👉 আরও পড়ুন: সিম কার্ড হারিয়ে গেলে কী করা উচিত?

একটি মন্তব্য পোস্ট করুন