|
জুনে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক |
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, জুন মাসে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে ৮ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। জুন মাসে কবে কবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে তা এই প্রতিবেদনে আলোচন করব। বিস্তারিত জেনে নিন।
ভারতে সরকারি ছুটির তালিকা মূলত দুই প্রকার।
জাতীয় ছুটি: কেন্দ্রীয় সরকার যে ছুটি ঘোষণা করে, সেগুলো জাতীয় ছুটি হিসেবে পরিচিত। এই ছুটিগুলি সারা দেশে পালিত হয় এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত হয়।
রাজ্যভিত্তিক ছুটি: বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক উৎসব উদযাপনের জন্য রাজ্যভিত্তিক ছুটি ঘোষণা করা হয়, যা সেই রাজ্যের জন্য প্রযোজ্য। এই ছুটিগুলি রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয়।
জাতীয় ছুটি
জুন মাসে জাতীয় ছুটি শুধুমাত্র একটি রয়েছে। ৭ জুন, শনিবার রয়েছে ইদুজ্জোহা। এই দিনে দেশের অনেক রাজ্যেই ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটি
মাসের সমস্ত রবিবার হলো সাপ্তাহিক ছুটি, কিন্তু প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে। এমাসে ১৪ জুন দ্বিতীয় শনিবার এবং ২৮ জুন চতুর্থ শনিবার পড়ছে। তাই এই দিনগুলোতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এমাসে চারটির বদলে পাঁচটি রবিবার থাকবে। ১, ৮, ১৫, ২২ ও ২৯ জুন দিনগুলিও ছুটি হিসেবে গণ্য করা হবে।
জুন মাসের ছুটির তালিকা
• ৭ জুন, ২০২৫ - ইদুজ্জোহার কারণে ছুটি।
• ৮ জুন, ২০২৫ (দ্বিতীয় রবিবার) - সাপ্তাহিক ছুটি।
• ১৪ জুন, ২০২৫ (দ্বিতীয় শনিবার) - সাপ্তাহিক ছুটি।
• ১৫ জুন, ২০২৫ (তৃতীয় রবিবার) - সাপ্তাহিক ছুটি।
• ২২ জুন, ২০২৫ (চতুর্থ রবিবার) - সাপ্তাহিক ছুটি।
• ২৮ জুন, ২০২৫ (চতুর্থ শনিবার) - সাপ্তাহিক ছুটি।
• ২৯ জুন, ২০২৫ (পঞ্চম রবিবার) - সাপ্তাহিক ছুটি।
৭ জুন রয়েছে ইদুজ্জোহা, আর তারপরেই রয়েছে ৮ জুন, রবিবার এই কারণে পশ্চিমবঙ্গে টানা ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। ১৪ জুন দ্বিতীয় শনিবার পড়ছে। ১৫ জুন পড়ছে রবিবার। ফলে এই ২ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। জুন মাসের ২৮ তারিখ শনিবার এবং ২৯ তারিখ রবিবার পড়ছে। তাই পরপর এই দু দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
রাজ্য অনুসারে ছুটির দিনগুলি নির্ধারিত হয়
সমস্ত রাজ্যে ব্যাঙ্কের ছুটির তালিকা আলাদা। ছুটির সম্পূর্ণ তালিকা আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট বা আপনার স্থানীয় ব্যাঙ্ক শাখা থেকে জানতে পারেন। সেখানে বিভিন্ন রাজ্যের জন্য ছুটির দিনগুলি উল্লেখ করা থাকে। আরবিআই-এর ছুটির তালিকা অনুসরণ করে আপনি নিশ্চিত করতে পারেন যে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলি কোন তারিখে বন্ধ থাকবে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও বিকল্প রয়েছে
এই নির্ধারিত ছুটির দিনগুলিতে, ব্যাঙ্কগুলি তাদের কার্যক্রম স্থগিত রাখে। তাই এই দিনগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ থাকে না। বর্তমানে আর্থিক লেনদেন পরিচালনা করা সহজ। গ্রাহকরা নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন। এই দিনগুলোতে গ্রাহকদের বিভিন্ন আর্থিক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কোনও সমস্যা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন